১১ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

রাজশাহীতে হত্যাকাণ্ডের ঘটনায় লাশ উদ্ধারসহ দুই নারী গ্রেফতার

প্রকাশিত: ১৬ June ২০২২, ৩:৩০ pm | বিভাগ: রাজশাহী, রাজশাহী প্রতিদিন, শীর্ষ সংবাদ, সব খবর
রাজশাহীতে হত্যাকাণ্ডের ঘটনায় লাশ উদ্ধারসহ দুই নারী গ্রেফতার
বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী নগরীর সায়েরগাছা এলাকায় যুবককে হত্যা করে লাশ গুমের ঘটনায় ১২ ঘন্টার মধ্যে লাশ উদ্ধার-সহ দুই নারীকে গ্রেফতার করেছে কাশিয়াডাঙ্গা থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, মোসা: মেরিনা খাতুন (২১), সে রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার সায়েরগাছার মো: একরামুল ইসলাম ভাদুর মেয়ে এবং মোসা: নেশা খাতুন (২২), সে মো: ঈশা হকের মেয়ে।

আজ বৃহস্পতিবার আরএমপির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, নওগাঁ জেলার নিয়ামতপুর থানার পয়লান গ্রামের মো: জহির মন্ডলের ছেলে মো: রশিদুল মন্ডল পেশায় একজন রাজমিস্ত্রি। সে মাঝে মাঝে ধান কাটা-সহ অন্যান্য কাজের জন্য রাজশাহীতে আসতো। এই সুবাদে প্রায় এক বছর আগে আসামি মেরিনা খাতুনের সাথে পরিচয় হয় এবং প্রেমের সম্পর্ক গড়ে উঠে। মেরিনা খাতুন সায়েরগাছার বুলবুল আহম্মেদের বাড়িতে গৃহকর্মীর কাজ করতো। গত ১৪ জুন রাতের রশিদুল সায়েরগাছার বুলবুলের বাড়ীতে মেরিনার সাথে দেখা করতে যায়। সেখানে মেরিনা কথা-বার্তার এক পর্যায়ে রশিদুলকে বিয়ের কথা বলে। রশিদুল পরিবারের সাথে কথা বলে পরে জানাবে বলে জানায়। কিন্তু মেরিনা রাতেই বিবাহ করার জন্য চাপ দেয় ও জোর জবরদোস্তি করতে থাকে। রাত ১১ টায় রশিদুল সেখান থেকে চলে যেতে চাইলে মেরিনা তাকে বাঁধা দেয় এবং উভয়ের মধ্যে বাকবিতন্ডা শুরু হয়। একপর্যায়ে মেরিনা খাতুন ধাক্কা দিয়ে রশিদুলকে ফেলে শ্বাসরোধ করে হত্যা করে। বাড়ির লোকজন ঘুম থেকে উঠার আগেই সকাল ৭ টায় মেরিনা অপর আসামি নেশা খাতুনকে সেখানে ডেকে দুইজন মিলে মৃতদেহ বাড়ির ছাদের স্টোর-রুমে রেখে তালাবদ্ধ করে রাখে।

পরবর্তীতে কাশিয়াডাঙ্গা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ১৫ জুন সকাল পৌনে ১০ টায়  অভিযান পরিচালনা করে সায়েরগাছার বুলবুল আহম্মেদের বাড়ি হতে আসামি মেরিনাকে আটক করেন।

আটককৃত আসামির দেওয়া তথ্যমতে বাড়ির ছাদের স্টোর-রুম হতে রশিদুলের মৃত দেহ উদ্ধার হয় এবং অপর সহযোগি আসামি নেশা খাতুনকে গ্রেফতার করে। মৃতদেহ ময়না তদন্ত শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন