১১ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

আরএমপিতে কোর্সের সমাপনী 

প্রকাশিত: ১৯ June ২০২২, ৪:৩২ pm | বিভাগ: রাজশাহী, রাজশাহী প্রতিদিন, সব খবর
আরএমপিতে কোর্সের সমাপনী 
বিজ্ঞাপন
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কোর্সের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ বেলা ১২ টায় আরএমপি ট্রেনিং স্কুলে, সিডিআর এনালাইসিস (১ম ব্যাচ), বেসিক কম্পিউটার (৩৩) এবং গার্ড অ্যান্ড এস্কট (১ম ব্যাচ)এর সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে আরএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) মো: সুজায়েত ইসলাম কোর্সে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন সহকারি পুলিশ কমিশনার (সাইবার ক্রাইম ইউনিট) উৎপল কুমার চৌধুরী পিপিএম-সহ প্রশিক্ষণার্থীবৃন্দ।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন