রাজশাহীতে ১৮ মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী নগরীতে ১৮ মামলার গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেফতার করেছে আরএমপি’র রাজপাড়া থানা পুলিশ।
গ্রেফতারকৃত মো: শাহাজাহান আলী। সে রাজশাহী মহানগরীর লক্ষীপুর টিবি রোডের মৃত আক্কেল আলীর ছেলে।
আজ বুধবার আরএমপির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, আসামি শাহাজাহান আলীর বিরুদ্ধে আরএমপি’র রাজপাড়া থানায় ৮ টি সাজা গ্রেফতারী পরোয়ানা-সহ ১৮ মামলার গ্রেফতারী পরোয়ানা মূলতবি ছিলো। সে মামলা গুলোয় তার মোট সাজা ৬ বছর ৩ মাস ও ১ কোট ৩০ লক্ষ টাকা অর্থদন্ড। শাহাজাহানকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করতে অভিযান অব্যাহত রাখে রাজপাড়া থানা পুলিশ। গতকাল ২১ জুন তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, আসামি শাহাজাহান পাবনা জেলার আটঘরিয়া থানা এলাকায় অবস্থান করছে।
উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে রাজপাড়া থানার অফিসার ইনচার্জ মো: জাহাঙ্গীর আলমের নেতৃত্বে এসআই কাজল কুমার নন্দী, এসআই নুর ইসলাম ও তাদের টিম গতকাল সন্ধ্যায় ৭ টায় পাবনার আটঘরিয়া থানা এলাকায় অভিযান পরিচালনা করে আসামি শাহাজাহানকে গ্রেফতার করে।
তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
