রাজশাহী নগরীতে হেলমেট বিতরণ করলেন আরএমপি কমিশনার
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী নগরীতে হেলমেট বিতরণ করলেন আরএমপি কমিশনার মো: আবু কালাম সিদ্দিক। আজ ২২ জুন বুধবার বিকেল ৫ টায় নগরীর শহিদ কামারুজ্জামান চত্বর (রেল গেট), সাহেব বাজার জিরো পয়েন্ট ও সিএন্ডবির মোড় এলাকায় দূর্ঘটনায় সুরক্ষা জন্য মোটরসাইকেল চালক ও আরোহীদের মাঝে বিনামূল্যে হেলমেট বিতরণ করেন তিনি।
এসময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) মো: সুজায়েত ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো: মজিদ আলী বিপিএম, উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া) মো: সাজিদ হোসেন, উপ-পুলিশ কমিশনার (ট্র্যাফিক) অনির্বান চাকমা।
আরো উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারসহ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ঊর্দ্ধতন কর্মকর্তাগণ।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
