১১ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

রাজশাহীতে মাদক বিরোধী র‌্যালী ও সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ২৬ June ২০২২, ৫:৫৩ pm | বিভাগ: রাজশাহী, রাজশাহী প্রতিদিন, সব খবর
রাজশাহীতে মাদক বিরোধী র‌্যালী ও  সভা অনুষ্ঠিত
বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৬ জুন) সকালে নানকিং দরবার হলে আলোচনা সভায় জেলা প্রশাসক আব্দুল জলিল এঁর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিভাগীয় কমিশনার জিএসএম জাফরউল্লাহ্‌ এনডিসি।

May be an image of 9 people and people standing

এর আগে “মাদক সেবন রোধ করি, সুস্থ সুন্দর জীবন গড়ি”- শ্লোগানকে সামনে রেখে মাদক বিরোধী একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বিভাগীয় কমিশনার কার্যালয় থেকে শুরু হয়ে নগরীর প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ করে সিএনবি মোড়ে এসে শেষ হয়। এছাড়াও নানকিং দরবার হলের সামনে বেলুন-ফেস্টুন উড়িয়ে উদ্বোধন করা হয়।

May be an image of 10 people, people standing, outdoors and text that says ""মাদক সেবন রোধ করি, "Addre: health and সুন্দরজীবন গড়্তি" মাদকদ্রব্যের অপব্যবহার ও আ অবেধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস ২৬ জুন ২০২২ উদযাপন উপলক্ে মাদক বিবোধী নিয়ন্ত্রণ অধিদ াজশাহ য়াজনে জেলা প্রশাসন মাদকদ্রব্য"

জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের যৌথ আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক, পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মো. ফজলুর রহমান, সিভিল সার্জন ডা. আবু সাঈদ মোহাম্মদ ফারুক।

র‌্যালিতে আরো অংশগ্রহণ করেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. জিয়াউল হক, জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) সাবিহা সুলতানা, উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া) মো. সাজিদ হোসেন, সোনালী সংবাদ পত্রিকার সম্পাদক মো. লিয়াকত আলী, বিভাগীয় কমিশনারের একান্ত সচিব মো. রকিবুল হাসান, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (গোপনীয় শাখা) ইশতিয়াক মজনুন ইশতিসহ বিভাগীয় কমিশনার কার্যালয় ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তা, নগরীর বিভিন্ন মাদকদ্রব্য নিরাময় কেন্দ্রে প্রতিনিধি এবং স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীবৃন্দ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন