করোনার সংক্রমণ বাড়ছে রাজশাহীতেও
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীতেও বাড়ছে করোনার সংক্রমণ। দীর্ঘ সময় পরে রাজশাহীতে করোনা শনাক্ত হয়েছে। সর্বশেষ ৩১ জনের নমুনা পরীক্ষায় তিন জনের দেহে মিলেছে করোনার জিবানু।
রোববার (২৬ জুন) রাজশাহী মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাব সূত্রে এমন তথ্য পাওয়া গেছে। তাতে রাজশাহীতে করোনা শনাক্তের হার ১০ দশমিক ৭১ শতাংশ। আক্রান্ত ব্যক্তিরা নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।
রাজশাহী সিভিল সার্জন ডা. আবু সাঈদ মোহাম্মদ ফারুক জানান, করোনার সংক্রমণ নিয়ে স্বাস্থ্যবিধিতে বারবরই জোর দেয়ার কথা বলা হচ্ছে। কিন্তু কার্যত তা বাস্তবায়ণ হচ্ছে না। সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব, মাস্ক ব্যবহারের বিকল্প নেই। আর আবারও রাজশাহীতে করোনার সংক্রমণ বাড়তে শুরু করেছে। সামনে আরও শঙ্কা রয়েছে।
তিনি আরও জানান, উপজেলা পর্যায়ে এন্টিজেন টেস্টের ব্যবস্থা আছে। তবে মানুষ করোনা টেস্টে আগ্রহী না। এসব বিষয়গুলো নিয়ে সর্বপর্যায়ে সচেতনতা প্রয়োজন।
