১০ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

শিহাবের মৃত্যু: সৃষ্টি স্কুলের ৯ শিক্ষক আটক

প্রকাশিত: ২৭ June ২০২২, ১:০৪ pm | বিভাগ: অন্যান্য
শিহাবের মৃত্যু: সৃষ্টি স্কুলের ৯ শিক্ষক আটক
বিজ্ঞাপন

টাঙ্গাইলে স্কুল ছাত্রবাসে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী শিহাবের মৃত্যুর ঘটনায় সৃষ্টি স্কুলের অধ্যক্ষসহ ৯ শিক্ষককে আটক করেছে পুলিশ। রোববার বিকেলে প্রথমে র‌্যাব এবং পরে পুলিশ শহরের সুপারিবাগান এলাকার স্কুলটিতে অভিযান চালায়।

র‌্যাবের সোর্স জানায়, র‌্যাব ৭ জন শিক্ষক ও পুলিশ ২ জন শিক্ষককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে।

স্কুল এবং আইন শৃঙ্খলা বাহিনী সূত্রে জানা যায়, গত ২০ জুন আবাসিক ভবনের সাত তলায় যে কক্ষে শিহাব থাকতো সে কক্ষে বাথরুম থাকলেও শিহাবের মরদেহ পাওয়া গেছে একই ফ্লোরের অন্য একটি বাথরুমে।

শিহাবের বাবা ইলিয়াস হোসেন বলেন, ‘বিদেশে কঠোর পরিশ্রম করে দেশে বাচ্চাকে ভালো শিক্ষার জন্য যাদের কাছে দিয়েছিলাম তাদের কাছ থেকে সন্তানকে লাশ হিসাবে ফেরত পেয়েছি। আমার সন্তানকে যারা হত্যা করেছে আমি তাদের বিচার চাই৷’

কোচিং সেন্টার থেকে স্কুল হয়েছে সৃষ্টি ও শাহীন। এদের পৃষ্ঠপোষক ঢাকা শিক্ষাবোর্ডে কর্মরত বিসিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার কর্মকর্তারা। -দৈনিক শিক্ষা

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন