টিকার জন্য ৫-১২ বছরের শিশুদের নিবন্ধন করুন: স্বাস্থ্যমন্ত্রী
জাহিদ মালেক বলেছেন, দেশে করোনা ভাইরাস প্রতিরোধে ৫ থেকে ১২ বছরের বয়সি শিশুদের টিকার আওতায় আনতে হবে। এরই মধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদন দিয়েছে। সরকারি পরিসংখ্যান বলছে, দেশে ৫-১২ বছর বয়সি শিশুর সংখ্যা দুই কোটি ২০ লাখ। তাদের জন্মসনদ দিয়ে সুরক্ষা অ্যাপে টিকার নিবন্ধন করতে হবে। যারা এখনো নিবন্ধন করেনি, তাদের অভিভাবকদের অনুরোধ করব- দ্রুত নিবন্ধন করুন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিএসএমএমইউর শিশু অনুষদের ডিন ও ইপনার প্রতিষ্ঠাতা পরিচালক অধ্যাপক ডা. শাহীন আখতার। এছাড়া শুভেচ্ছা বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেন, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. এ কে এম মোশাররফ হোসেন প্রমুখ।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে করোনা সংক্রমণ বাড়ছে। দৈনিক প্রাণহানি শূন্য ছিল, এখন নিয়মিত মারা যাচ্ছে। এমন পরিস্থিতিতে টেস্টের সংখ্যা বাড়াতে হবে। অফিস-আদালতে যারা যান, তাদের মাস্ক পরা ও স্বাস্থ্যবিধি মানতে হবে। সবাইকে মাস্ক পরতে অনুরোধ করছি।
তিনি বলেন, দেশে চিকিৎসা এগিয়ে থাকলেও আমরা গবেষণায় পিছিয়ে। চিকিৎসকদের সেবার পাশাপাশি এতেও গুরুত্ব দিতে হবে। আগের মতো এ বছরও ১০০ কোটি টাকা রাখা হয়েছে এ খাতে। দেশেই বাইপাস, ট্রান্সপ্লান্ট সব হচ্ছে।
পাশাপাশি ভ্যাকসিন তৈরির পরিকল্পনাও নিয়েছে সরকার। গবেষণা আরো এগিয়ে যাক, আমরা সেটাই চাই। ভালো মানের গবেষণা বিএসএমএমইউতে হোক এটাই আমাদের চাওয়া।-দৈনিক শিক্ষা
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
