১০ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ২০২১-২০২২ এবং ২০২২-২০২৩ দ্বি-বার্ষিক মেয়াদের পরিচালনা পর্ষদের ১ম বোর্ড সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৮ January ২০২২, ১০:০৫ pm | বিভাগ: রাজশাহী প্রতিদিন
চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ২০২১-২০২২ এবং ২০২২-২০২৩ দ্বি-বার্ষিক মেয়াদের পরিচালনা পর্ষদের ১ম বোর্ড সভা অনুষ্ঠিত
বিজ্ঞাপন

সংবাদ বিজ্ঞপ্তিঃ রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ২০২১-২০২২ এবং ২০২২-২০২৩ দ্বি-বার্ষিক মেয়াদের পরিচালনা পর্ষদের ১ম বোর্ড সভা অনুষ্ঠিত হয়েছে। ০৮ জানুয়ারী শনিবার সকাল ১১.৩০ টায় রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর বোর্ড রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন রাজশাহী চেম্বারের সভাপতি মাসুদুর রহমান রিংকু। সভায় কোরআন থেকে তেলোয়াত করেন পরিচালক মোঃ এনামুল হক। সভায় আয়-ব্যয় পর্যালোচনাসহ আগামীর কর্মপরিকল্পনা গৃহীত হয়।

এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল আওয়াল খান চৌধুরী, সহ-সভাপতি মোঃ সুলতান মাহমুদ (সুমন), পরিচালকবৃন্দ মোঃ ফরিদ উদ্দিন, মোঃ শাহাদৎ হোসেন বাবু, তৌরিদ আল মাসুদ, মোঃ সাদরুল ইসলাম, রিয়াজ আহমেদ খান, এ,বি,এম হাবিবুল্লাহ (ডলার), হারুন-উর-রশিদ, মোঃ আব্দুল গাফফার, মোঃ মাসুম সরকার, মোঃ আসাদুজ্জামান রবি, মোসাঃ ইসরাত জাহান, মোঃ এনামুল হক, মোঃ সাজ্জাদ আলী, মোঃ মামুনুর রহমান, মোঃ মোস্তাফিজুর রহমান, মোঃ মতিউল হক, এস.এম আইয়ুবসহ সচিব মহঃ গোলাম জাকির হোসেন ও সহকারী সচিব মোঃ আব্দুল্লাহ আল ইয়াসিন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন