১০ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

গ্রামীণফোনে ২০ টাকার কম রিচার্জ বন্ধ

প্রকাশিত: ২ July ২০২২, ১২:৩৮ pm | বিভাগ: অর্থনীতি, সব খবর
গ্রামীণফোনে ২০ টাকার কম রিচার্জ বন্ধ
বিজ্ঞাপন

গ্রামীণফোন তাদের সর্বনিম্ন মোবাইল রিচার্জের লিমিট ১০ টাকা থেকে বাড়িয়ে ২০ টাকা করেছে। এই প্রথম কোনও বাংলাদেশি টেলিকম অপারেটর স্বাধীনভাবে মোবাইল রিচার্জের ন্যূনতম সীমা নির্ধারণ করে দিল।

শুক্রবার (১ জুলাই) এক এসএমএসে এ তথ্য জানায় টেলিকম অপারেটরটি। তবে গ্রাহকরা এখনও ১৬ টাকা ও ১৪ টাকার মিনিট প্যাকগুলো গ্রাহকরা কিনতে পারবেন বলে এক বিবৃতিতে জানিয়েছে গ্রামীণফোন।

উল্লেখ্য, বুধবার মানসম্পন্ন সেবা দিতে ব্যর্থ হওয়ায় দেশের শীর্ষ টেলিকম অপারেটর গ্রামীণফোনকে নতুন সিম বিক্রিতে নিষেধাজ্ঞা দেয় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক কমিশন (বিটিআরসি)। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন