১০ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

বাংলা সিনেমায় রিয়া চক্রবর্তী

প্রকাশিত: ৩ July ২০২২, ৮:০২ pm | বিভাগ: বিনোদন, সব খবর
বাংলা সিনেমায় রিয়া চক্রবর্তী
বিজ্ঞাপন

গ্রীনসিটি ডেস্ক:

টুইটে রানা লিখেছেন, ‘শুভ জন্মদিন রিয়া। জীবনের চাকা ঘুরতে থাকুক। কলকাতায় এসে আমাদের সঙ্গে যোগ দাও।’

বাঙালি পরিবারের মেয়ে রিয়া। বাবার চাকরি সূত্রে অবশ্য পশ্চিমবঙ্গের বাইরে অনেকটা সময় কেটেছে। তবে কি এবার বাঙালি মেয়েকে বাংলা ছবিতে দেখা যাবে?

এ প্রশ্নের উত্তরে আনন্দবাজার পত্রিকাকে রানা বলেন, ‘হ্যাঁ, পরের ছবির জন্য রিয়ার সঙ্গে যোগাযোগ করেছি। এখনো চূড়ান্ত হয়নি কিছুই। আমি মনে করে, ওঁর কোনো দোষ ছিল না। মুম্বাইয়ে তো তেমন কেউ কোনো কাজ দিচ্ছে না রিয়াকে। কলকাতায় ছবি করতেই পারে।’

বাঙালি পরিবারের মেয়ে হলেও বার চাকরি সূত্রে অবশ্য পশ্চিমবঙ্গের বাইরে অনেকটা সময় কেটেছে রিয়ার

ইতিমধ্যেই নিজের নতুন ছবির প্রস্তুতি শুরু করেছেন রানা। সেই ছবিরই একটি চরিত্রের জন্য ভাবছেন রিয়াকে। পশ্চিমবঙ্গের আরেকটি গণমাধ্যম এই সময়কে রানা জানান, নতুন ছবির প্রস্তাব নিয়ে রিয়ার ম্যানেজারের সঙ্গে কয়েক দফা কথা বলেছেন তিনি।

আজ ২ জুলাই। রিয়ার জন্মদিন

রানা সরকার বলেন, ‘রিয়াকে একটা সময় সোশ্যাল মিডিয়ায় নানাভাবে হেনস্তা করা হয়েছে। সত্যিটা কি, তা সাধারণ মানুষ বিচার করবে। আদালত যদি দোষী সাব্যস্ত করেন, সে ক্ষেত্রে আমাদের আর কিছু বলার নেই। কিন্তু এখনো তা সেটা হয়নি। তাই আমরা তাঁকে দোষী বলতে পারি না।’

প্রথম আলো

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন