১১ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

আরএমপি’র সচেতনতামূলক কার্যক্রম

প্রকাশিত: ৬ July ২০২২, ৮:০৪ pm | বিভাগ: রাজশাহী, রাজশাহী প্রতিদিন, সব খবর
আরএমপি’র সচেতনতামূলক কার্যক্রম
বিজ্ঞাপন
নিজস্ব প্রতিবেদক:
আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে সচেতনতামূলক কার্যক্রম চালিয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি)।
আরএমপি কমিশনার মো: আবু কালাম সিদ্দিক মহোদয়ের দিকনির্দেশনায় সড়কের শৃংখলা, নিরাপদ ভ্রমণ ও যাত্রীসেবা নিশ্চিত কারার লক্ষে আজ বুধবার দুপুর ১ টায় আরএমপি’র ট্রাফিক বিভাগ ঢাকা বাস টার্মিনাল, ভদ্রা বাস টার্মিনালে সচেতনতামূলক কার্যক্রম চালানো হয়।
এসময় উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব অনির্বান চাকমা যাত্রী, পরিবহণ মালিক-শ্রমিক নেতৃবৃন্দের সাথে সড়কের শৃংখলা, নিরাপদ ভ্রমণ, যাত্রীসেবা ও নির্ধারিত ভাড়া নিয়ে আলোচনা করেন।
সচেতনতামূলক কার্যক্রমে আরো উপস্থিত ছিলেন বিআরটিএ এর কর্মকর্তা ও পরিবহণ মালিক-শ্রমিক নেতৃবৃন্দ।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন