১১ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

বিভাগীয় কমিশনারের সাথে রাজশাহী চেম্বারের নেতৃবৃন্দের ঈদ শুভেচ্ছা বিনিময়

প্রকাশিত: ১৩ July ২০২২, ১১:১৬ am | বিভাগ: রাজশাহী, রাজশাহী প্রতিদিন, সব খবর
বিভাগীয় কমিশনারের সাথে রাজশাহী চেম্বারের নেতৃবৃন্দের ঈদ শুভেচ্ছা বিনিময়
বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক:

ঈদুল আযহা উপলক্ষে রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দ রাজশাহী বিভাগীয় কমিশনার জিএসএম জাফরউল্লাহ্ এনডিসি এর সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন।

মঙ্গলবার (১২ জুলাই) দুপুরে বিভাগীয় কমিশনারের অফিসে এই শুভেচ্ছা বিনিময় করেন রাজশাহী চেম্বারের নেতৃবৃন্দ।

এসময় উপস্থিতি ছিলেন, রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিংকু, সিনিয়র সহ-সভাপতি আব্দুল আওয়াল খান চৌধুরী, সহ-সভাপতি সুলতান মাহমুদ, পরিচালক রিয়াজ আহমেদ খান, মোস্তাফিজুর রহমান।

এসময় পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ ইদের শুভেচ্ছা জানান রাজশাহী বিভাগীয় কমিশনার জনাব জিএসএম জাফরউল্লাহ্কে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন