১১ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

গোদাগাড়ীতে বাসের চাপায় স্কুলছাত্রের মৃত্যু

প্রকাশিত: ১৩ July ২০২২, ৩:৩৮ pm | বিভাগ: রাজশাহী, রাজশাহী প্রতিদিন, সব খবর
গোদাগাড়ীতে বাসের চাপায় স্কুলছাত্রের মৃত্যু
বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক:

গোদাগাড়ীতে যাত্রীবাহী বাসের চাপায় সাইকেল আরোহী স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার (১৩ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার রাজাবাড়ীতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আনন্দ সরেন (১৩) উপজেলার মানাদীঘি গ্রামের বিশ্বনাথ সরেনের ছেলে। এছাড়া সে স্থানীয় একটি স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র ছিল।

রাজশাহীর গোদাগাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ইসলাম জানান, উপজেলার রাজাবাড়ীতে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কে বাস ওই সাইকেল আরোহীকে চাপা দেয়। পরে মুমূর্ষু অবস্থায় তাকে স্থানীয়রা রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়। রামেক আট নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ওসি আরো জানান, নিহত স্কলছাত্রের মরদেহ রামেকের মর্গে রয়েছে। ময়নাতদন্তের পর তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় থানায় মামলা হবে বলে ওই পুলিশ কর্মকর্তা জানান।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন