১০ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

অধ্যক্ষকে এমপির মারধর : যা বলছে তদন্ত কমিটি

প্রকাশিত: ১৭ July ২০২২, ৩:২৩ pm | বিভাগ: রাজশাহী, রাজশাহী প্রতিদিন, শিক্ষা, সব খবর
অধ্যক্ষকে এমপির মারধর : যা বলছে তদন্ত কমিটি
বিজ্ঞাপন

রাজশাহীর গোদাগাড়ীর রাজাবাড়ী ডিগ্রি কলেজের অধ্যক্ষ সেলিম রেজাকে মারধরের ঘটনায় গঠিত তদন্ত কমিটির কাজ শেষ পর্যায়ে রয়েছে। তদন্ত কমিটি গঠনের পর ১৪জুলাই থেকেই কমিটির আহ্বায়ক ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেনের নেতৃত্বে কাজ শুরু করেছে। এ কমিটিতে অন্য দুইজন হলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের মানব সম্পদ উন্নয়ন দপ্তরের পরিচালক জয়ন্ত ভট্টাচায ও আইন বিষয়ক দপ্তরের পরিচালক মো. সিদ্দিকুর রহমান স্বপন।

কমিটির আহ্বায়ক মোল্লা মাহফুজ জানান, সম্প্রতি তারা সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করা ছাড়াও একান্তে ভিকটিম অধ্যক্ষ, তার স্ত্রী-পরিবারের সদস্য, রাজশাহী-১ আসনের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী, স্থানীয় আওয়ামীলীগ নেতাসহ ঘটনা জানেন বা শুনেছেন এমন প্রায় অধশত ব্যক্তির স্বাক্ষাৎকার নেয়া হয়েছে। এছাড়া এ সংক্রান্ত ভিডিও ক্লিপ, অডিও ক্লিপসহ বিভিন্ন তথ্য উপাত্তও সংগ্রহ ও যাচাই করেছি। তদন্ত প্রায় শেষ পযায়ে রয়েছে। এখন আমরা শুধু কাজ গুছাচ্ছি।

তিনি আরও বলেন, এমপির সামনে সংবাদ সম্মেলন করে অধ্যক্ষ কি বললেন আমরা তা দেখবো না। তিনি আমাদের কাছে কি বললেন ও অন্যান্য তথ্য উপাত্ত কি পেলাম তা এনালাইসিস করেই আমাদের প্রতিবেদন তৈরি করা হবে। আমরা কখনও বায়াসড হতে পারি না। সত্যের প্রতি আমাদের এ কমিটির কমিটমেন্ট আছে। অন্য প্রতিষ্ঠানের তদন্তের সঙ্গে আমাদের তদন্ত মিলবে না। আমাদের এডমিনেস্ট্রেটিভ এ তদন্ত আলাদা ধরণের। আমাদের তদন্ত হলো প্রফেশনাল। আমরা চাই আমাদের প্রতিষ্ঠানগুলো ভালো চলুক।

জাতিীয় বিশ্ববিদ্যালয়ের এ তদন্তে কোন চাপ আছে কি-না জানতে চাইলে উপাচার্য অধ্যাপক মশিউর রহমান বলেন, আমাদের এ কমিটি গঠন করার পর অনেকেই এপ্রিশিয়েট করেছে। এ ক্ষেত্রে কে কত ক্ষমতাধর সেটা আমাদের বিবেচ্য বিষয় নয়। কলেজ শিক্ষকের মর্যাদা রক্ষাথে জাতীয় বিশ্ববিদ্যালয় বদ্ধপরিকর। শিক্ষকদের মযাদা রক্ষার্থে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রয়োজনে সামাজিক আন্দোলন গড়ে তুলবে।

তিনি আরও বলেন, কোন শিক্ষককে লাঞ্ছিত করা, প্রহার করা সেটা যে-ই করুক না কেন তা অনাকাঙি্ক্ষত ও অনভিপ্রেত এবং সেটা কোনভাবেই গ্রহণযোগ্য নয়। আনসার বা পুলিশের সিপাইয়ের গায়ে কেউ হাত তুলতে সাহস পায় না। কিন্তু শিক্ষক নিরীহ, ক্ষমতাহীন। সুতরাং তার উপর দমন-পীড়ন করা যায়। এখন দমন-পীড়ন করার যেন একটা জায়গা হয়েছে শিক্ষকরা। আইনশৃঙ্খলা বাহিনীর উপর এ কাণ্ড ঘটানো কারো জন্য সহজ বিষয় নয়। সমাজ কলুষিত বা অন্ধাকারে যাওয়ার এটা একটা লক্ষণ। একাজটি যারা করছে তাদের বিরুদ্ধে সামাজিক আন্দোল গড়ে তুলতে হবে। শুধুমাত্র তদন্ত কমিটির একার পক্ষে এর সমাধান করা সম্ভব হবে না।

অধ্যক্ষ সেলিম রেজাকে মারধরের ঘটনা জানার পরই গত ১৩ জুলাই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান এই তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেন। কমিটিকে যতো দ্রুত সম্ভব সরেজমিনে গিয়ে ঘটনা সবিস্তার জেনে প্রতিবেদন জমা দেয়ার নির্দেশনাও দেন উপাচার্য।

উপাচার্য অধ্যাপক মশিউর রহমান আরও বলেন, অধ্যক্ষ মারধরের ঘটনায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পরই পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

গত ৭ জুলাই রাত ৯টার দিকে রাজশাহী নগরীর থিম ওমর প্লাজায় রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরীর এমপির বিরুদ্ধে তার ব্যক্তিগত চেম্বারে অধ্যক্ষকে হকিস্টিক দিয়ে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। তবে নিজের বিরুদ্ধে উঠা অভিযোগ সাংবাদিকদের কাছে অস্বীকার করেছেন এমপি ফারুক। এমপি পাশে বসে এ অভিযোগ অস্বীকার করেছেন রাজাবাড়ী ডিগ্রি কলেজের অধ্যক্ষ সেলিম রেজাও।- দৈনিক শিক্ষা

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন