১১ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

ভাঙ্গা হলো স্কুলের গেটের সামনের প্রাচীর

প্রকাশিত: ১৮ July ২০২২, ২:০৪ pm | বিভাগ: রাজশাহী, রাজশাহী প্রতিদিন, সব খবর
ভাঙ্গা হলো স্কুলের গেটের সামনের প্রাচীর
বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক:

ভাঙ্গা হলো স্কুলে যাতায়াতে প্রতিবন্ধকতা সৃষ্টি করা প্রাচীর। সোমবার (১৮ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে পবার ভুগরইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে তৈরি করা প্রাচীর ভেঙ্গে ফেলা হয়। এসময় পবা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিত সরকার উপস্থিত ছিলেন।

এর আগে রোববার (১৭ জুলাই) স্কুল গেটে প্রাচীর নির্মাণ করা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। তাতেই টকন নড়ে কর্তৃপক্ষের। সরেজমিনে গিয়ে দেখা গেছে- প্রাচীর ভাঙ্গার পরে শিক্ষার্থীরা অভাবে চলা-ফেরা করতে পারছেন স্কুলের ভেতরে। এর আগে সকালে জমির মালিক জায়নালের উপস্থিতিতে এই প্রাচীরটি ভাঙ্গা হয়।

পবা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিত সরকার জানান, রোববার (১৭ জুলাই) জয়নাল ও পলাশ কথা দিয়েছিল তারা প্রাচীর ভেঙ্গে সড়িয়ে নেবে। তার অংশহিসেবে সকালে প্রাচীর ভাঙ্গা হয়। এখন শিক্ষার্থীরা অবাধে চলা-ফেরা করতে পারছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন