১০ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

একদিনে অবসরে সিমন্স-রামদিন

প্রকাশিত: ১৯ July ২০২২, ৪:৫২ pm | বিভাগ: খেলাধুলা, সব খবর
একদিনে অবসরে সিমন্স-রামদিন
বিজ্ঞাপন

গ্রীনসিটি ডেস্ক:

হঠাৎ করেই সোমবার আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী তারকা অলরাউন্ডার বেন স্টোকস। স্বাভাবিকভাবেই ক্রিকেট বিশ্বের আলোচনার কেন্দ্রে ছিল মাত্র ৩১ বছর বয়সে স্টোকসের এ আকস্মিক অবসরের খবর।

কিন্তু স্টোকসের এ অবসর আলোচনায় যোগ দিয়েছে আরও অবসরের খবর। সোমবার ২৪ ঘণ্টার মধ্যে অবসরের ঘোষণা দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের দুই তারকা ক্রিকেটার উইকেটরক্ষক ব্যাটার দিনেশ রামদিন ও ওপেনার লেন্ডল সিমন্স।

প্রথমে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর ঘোষণা দেন ৩৭ বছর বয়সী রামদিন। তবে ঘরোয়া ক্রিকেট চালিয়ে যাবেন ওয়েস্ট ইন্ডিজের এ সাবেক অধিনায়ক। আন্তর্জাতিক মঞ্চে ৭৪ টেস্ট, ১৩৯ ওয়ানডে ও ৭১ টি-টোয়েন্টি খেলে ছয় সেঞ্চুরিতে প্রায় ৬ হাজার রান করেছেন তিনি।

পরে সোমবার বাংলাদেশ সময় রাতে রামদিনের পথেই হাঁটেন সিমন্স। প্রায় ১৬ বছরের দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে ৮ টেস্ট, ৬৮ ওয়ানডে ও ৬৮ টি-টোয়েন্টি ম্যাচ খেলে সর্বোচ্চ ৩৭৬৩ রান করেছেন তিনি। রামদিনের মতো সিমন্সও ঘরোয়া ক্রিকেট চালিয়ে নেবেন।

বাংলানিউজ

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন