আইজিপি কাপ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী রেঞ্জাধীন আন্ত:জেলা আইজিপি কাপ কাবাডি চ্যাম্পিয়নশীপ ২০২২ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাজশাহী জেলা পুলিশের আয়োজনে সন্ধ্যা সাড়ে ৭টায় পুলিশ লাইনসে প্রতিযোগিতার পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলোয়াড়দের মাঝে পুরস্কার প্রদান করেন রাজশাহীর রেঞ্জের সম্মানিত ডিআইজি মো: আব্দুল বাতেন, বিপিএম, পিপিএম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী রেঞ্জের সম্মানিত অতিরিক্ত ডিআইজি ( অপারেশনস এন্ড ক্রাইম) টি এম মোজাহিদুল ইসলাম , বিপিএম, পিপিএম।
সভাপতিত্ব করেন রাজশাহী পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন, বিপিএম (বার)। এ সময় জেলা পুলিশের অন্যান্য সিনিয়র অফিসাররা উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতায় রাজশাহী রেঞ্জের চারটি টিম অংশগ্রহন করে । ফাইনাল খেলায় রাজশাহী জেলা পুলিশ কাবাডি টিম পাবনা জেলা পুলিশ কাবাডি টিমকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
টুর্নামেন্টে বেস্ট প্লেয়ার নির্বাচিত হয় রাজশাহী জেলা পুলিশের কনস্টেবল মো: নাসির।
