১০ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

‘রণবীর করলে সাহসী, নারী হলে মৃত্যুর হুমকি দেওয়া হতো’

প্রকাশিত: ২৩ July ২০২২, ৬:১৪ pm | বিভাগ: বিনোদন, সব খবর
‘রণবীর করলে সাহসী, নারী হলে মৃত্যুর হুমকি দেওয়া হতো’
বিজ্ঞাপন

গত শুক্রবার রাতে হঠাৎই অন্তর্জালে ঝড় ওঠে রণবীর সিংয়ের একটি ফটোশুট নিয়ে। একটি ম্যাগাজিনের জন্য করা ফটোশুটটিতে পুরোপুরি নগ্ন অবস্থা হাজির হয়েছেন অভিনেতা, যা নিয়ে তাঁর ভক্ত থেকে শুরু করে মত দিয়েছেন বিনোদন দুনিয়ার তারকাও।

তবে রণবীর নগ্ন ফটোশুট নিয়ে মন্তব্য না করলেও অন্য একটি বিষয় সামনে এনেছেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী ও সংসদ সদস্য মিমি চক্রবর্তী। নিজের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টে পোস্ট করা মন্তব্যে তিনি সমাজের লিঙ্গবৈষম্যের দিকে আঙুল তুলেছেন।

মিমি চক্রবর্তী

মিমি লিখেছেন, ‘রণবীর সিংয়ের সাম্প্রতিক ফটোশুট নিয়ে ইন্টারনেট ব্যবস্থা ভেঙে পড়ার উপক্রম। বেশির ভাগই তাঁর এই সাহসী ফটোশুটের প্রশংসা করছেন। কিন্তু তিনি যদি নারী হতেন, তাহলে কি একইরকম প্রতিক্রিয়া হতো।’ এখানেই শেষ নয়, এ ধরনের নগ্ন ফটোশুট কোনো অভিনেত্রী করলে তাঁকে মেরে ফেলার হুমকিও দেওয়া হতো বলেন মনে করেন মিমি।

তিনি বলেন, হয়তো তাঁর বাড়ি পোড়ানো হতো, বিক্ষোভ হতো, মৃত্যুর হুমকি আসত। তাঁকে খারাপভাবে চিহ্নিত করা হতো।

মিমি চক্রবর্তী

একই প্রসঙ্গ নিয়ে পরে পশ্চিমবঙ্গের আনন্দবাজার পত্রিকাকেও সাক্ষাৎকার দেন মিমি। সেখানে তিনি বলেন, নারী-পুরুষের সাম্য নিয়ে কথা বলা হয়। নারী যদি স্বেচ্ছায় নগ্ন হয়, তা হলে সে নিন্দিত। অথচ পুরুষের নগ্নতা প্রশংসার! এভাবে কোনো দিন নারীর ক্ষমতায়ন সম্ভব নয়।

এদিকে যাঁকে নিয়ে এত কথা, সেই রণবীর অবশ্য নগ্ন ফটোশুট নিয়ে অকপট বয়ান দিয়েছেন। তিনি বলেন, ‘শারীরিকভাবে নগ্ন হয়ে যাওয়াটা আমার কাছে খুব সহজ। আমি হাজার হাজার মানুষের সামনে নগ্ন হতে পারি, কিছু যায় আসে না। তবে বাকিরা অস্বস্তিতে পড়বেন।’

প্রথম আলো

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন