১০ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

এবার ভারতের দিল্লিতে মাঙ্কিপক্স রোগী শনাক্ত

প্রকাশিত: ২৪ July ২০২২, ১:৫৩ pm | বিভাগ: আন্তর্জাতিক, শীর্ষ সংবাদ, সব খবর
এবার ভারতের দিল্লিতে মাঙ্কিপক্স রোগী শনাক্ত
বিজ্ঞাপন

ভারতে আরও এক ব্যক্তি মাঙ্কিপক্সে আক্রান্ত হয়েছেন। এবার সংক্রমিত ব্যক্তি দেশটির রাজধানী দিল্লির বাসিন্দা। এ নিয়ে ভারতে চার জনের শরীরে এই ভাইরাস পাওয়া গেল। 

নতুন সংক্রমিত ব্যক্তির বিদেশ সফরের কোনো যোগ নেই। এর আগে কেরালে যেতিন জন মাঙ্কিপক্সে সংক্রমিত হয়েছিলেন, তারা সকলেই বিদেশ থেকে ফিরেছিলেন। বিদেশে না গিয়েও মাঙ্কিপক্সে দিল্লির ওই ব্যক্তি সংক্রমিত হওয়ায় উদ্বেগ বেড়েছে। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, সম্প্রতি পশ্চিম দিল্লির বাসিন্দা ওই সংক্রমিত ব্যক্তি মানালিতে একটি পার্টিতে যোগ দিয়েছিলেন। তার শরীরে ভাইরাসের উপসর্গ থাকায় তিন দিন আগে তাকে মৌলানা আজাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। তার নমুনা পাঠানো হয়েছিল পুণের গবেষণাগারে। সেই রিপোর্ট পজিটিভ এসেছে। 

সূত্র : পিটিআই, এনডিটিভি

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন