১০ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি, বিএনপি নেতার নামে মামলা

প্রকাশিত: ২৬ July ২০২২, ১:৩১ pm | বিভাগ: আইন-আদালত, রাজশাহী, রাজশাহী প্রতিদিন, শীর্ষ সংবাদ, সব খবর
প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি, বিএনপি নেতার নামে মামলা
বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করায় রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদের নামে মামলা হয়েছে। এর আগে রাজশাহীর বাঘা উপজেলায় কর্মী সমাবেশে এই কুটূক্তি করা হয়।

এই মামলায় রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদসহ ৮ জনকে আসামি করা হয়েছে।

মঙ্গলবার (২৬ জুলাই) দুপুরে রাজশাহীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতে মামলাটি করেন- রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার। আদালতের বিচারক মারুক আল্লাম অভিযোগটি আমলে নিয়ে আসামিদের প্রতি সমন জারি করেছেন।

মামলার পরবর্তী দিন ৯ আগস্ট নির্ধারণ করেছেন আদালত।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন