১০ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

করোনায় আক্রান্ত রাজশাহীর মেয়র লিটন

প্রকাশিত: ১৫ January ২০২২, ৯:২১ pm | বিভাগ: শীর্ষ সংবাদ
করোনায় আক্রান্ত রাজশাহীর মেয়র লিটন
বিজ্ঞাপন

ডেস্ক : আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। শনিবার (১৫ জানুয়ারি) দুপুরে একটি বিশ্বস্ত সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

মেয়র লিটনের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল এবং তিনি সুস্থ আছেন। বর্তমানে তিনি ঢাকায় নিজ বাসায় অবস্থান করছেন। গত ৯ জানুয়ারি তিনি রাজশাহী থেকে ঢাকায় যান।

সূত্র বলছে, প্রধামন্ত্রীর সঙ্গে গণভবনের দেখা করার জন্য রাজশাহীর মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন শুক্রবার (১৪ জানুয়ারি) নমুনা দিয়েছিলেন। আজকে তার নমুমা পরীক্ষার ফল পজেটিভ এসেছে। তবে তিনি সুস্থ আছেন এবং তার করোনা সংক্রান্ত কোনো শারীরিক লক্ষণ নেই। তিনি ভালো আছেন।

আপাতত তিনি ঢাকাতেই অবস্থান করবেন। সেখানে দ্বিতীয় দফায় করোনার নমুনা পরীক্ষা করাবেন। এরপর রাজশাহীতে ফিরবেন।

রাজশাহী মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহসান উল হক পিন্টু। তিনি বলেন, খায়রুজ্জামান লিটনের এখনও কোনো উপসর্গ দেখা যায়নি। তিনি সুস্থ আছেন। দলীয় কর্মসূচিতে এবং সচিবালয়ে যাওয়ার জন্য সচেতনার অংশ হিসেবেই তিনি করোনার নমুনা দিয়েছিলেন। এতেই তার করোনা পজেটিভ রিপোর্ট আসে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন