১০ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

ভারতে মাংকিপক্সে প্রথম মৃত্যু, বাড়ছে আতঙ্ক

প্রকাশিত: ১ August ২০২২, ১২:৩১ pm | বিভাগ: আন্তর্জাতিক, সব খবর
ভারতে মাংকিপক্সে প্রথম মৃত্যু, বাড়ছে আতঙ্ক
বিজ্ঞাপন

বিশ্বজুড়ে প্রাণঘাতী করোনাভাইরাসে তাণ্ডবের মধ্যেই আতঙ্ক হয়ে দেখা দেয় মাংকিপক্স। মারাত্মক সংক্রামক এই ভাইরাসে আফ্রিকার পর ইউরোপেও মৃত্যু খবর পাওয়া গেছে। এবার মৃত্যু খবর পাওয়া গেল ভারতেও।

ভারতে আগেই থাবা বসিয়েছে মাংকিপক্স। তবে এবার দেশটিতে পাওয়া গেল এই রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর খবর। দেশটির কেরালা রাজ্যের এক যুবকের মৃত্যু হয়েছে মাংকিপক্সে। জানা গেছে, বিদেশে থাকাকালীন না কি তার রিপোর্ট পজিটিভ এসেছিল। এটাই সম্ভবত ভারতে মাংকিপক্সে প্রথম মৃত্যু। আর আফ্রিকার বাইরে চতুর্থ।কেরালার স্বাস্থ্যমন্ত্রী বীনা জর্জ জানিয়েছেন, শনিবার প্রাণ হারান ত্রিশূরের ২২ বছরের যুবক। গত ২২ জুলাই সংযুক্ত আরব আমিরাত থেকে ফিরেছিলেন তিনি। অসুস্থতার জন্য ভর্তি ছিলেন একটি বেসরকারি হাসপাতালে। সেখানেই শনিবার মৃত্যু হয় তার। মাংকিপক্সে আক্রান্ত হওয়ার কারণেই তার মৃত্যু হয়েছে কি না, তা নিশ্চিত করতে এরই মধ্যে যুবকের নমুনা কেরালার ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজিতে পাঠানো হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ওই যুবকের শরীরে মাংকিপক্সের কোনও উপসর্গ ছিল না। এনসেফালাইটিসের উপসর্গ আর ক্লান্তি নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। তার মাংকিপক্সের রিপোর্ট যে পজিটিভি এসেছে, তা হাসপাতালকে শনিবারই জানায় পরিবার।

গত ২২ জুলাই বাড়ি ফেরার পর তিনি সুস্থ ছিলেন। পাড়ার মাঠে ফুটবলও খেলেছিলেন। কিন্তু ২৬ জুলাই জ্বরে ভুগতে শুরু করেন। তখনই হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় অন্য একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয় তাকে। যেখানে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। তবে শেষরক্ষা হল না। মাংকিপক্সে আক্রান্ত হয়ে মৃত্যু হলে যে সমস্ত নিয়ম মেনে শেষকৃত্যু করতে হয়, সেভাবেই যুবকের সৎকার করে তার পরিবার। তিনি কার কার সংস্পর্শে এসেছিলেন, সেই তালিকাও তৈরি করা হচ্ছে।

ভারতে প্রথম এই কেরালা রাজ্যেই হানা দিয়েছিল মাংকিপক্স। এখনও পর্যন্ত দেশটিতে চারজন আক্রান্তের খোঁজ মিলেছে। যার মধ্যে তিনজনই কেরালার। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস, ফার্স্টপোস্ট, ইন্ডিয়া ডটকম, দ্য ওয়্যার

বিডি প্রতিদিন

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন