১০ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

সিরাজগঞ্জে আবারও বাড়ছে যমুনার পানি

প্রকাশিত: ১ August ২০২২, ১:৩৪ pm | বিভাগ: জাতীয়, রাজশাহী প্রতিদিন, সব খবর, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জে আবারও বাড়ছে যমুনার পানি
বিজ্ঞাপন

দু’দিন ধরে টানা বর্ষণের কারণে সিরাজগঞ্জে আবারও বাড়তে শুরু করেছে যমুনা নদীর পানি।

সোমবার (১ আগস্ট) সকালে শহরের হার্ডপয়েন্ট এলাকায় যমুনার পানি রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৮৮ মিটার।২৪ ঘণ্টায় ৮ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ১ দশমিক ৪৭ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে (বিপৎসীমা- ১৩.৩৫ মিটার)। এছাড়াও কাজিপুর পয়েন্টে যমুনার পানি রেকর্ড করা হয় ১৩ দশমিক ৮৩ মিটার। ২৪ ঘণ্টায় ১৩ সেন্টিমিটার পানি বেড়ে বিপৎসীমার ১ দশমিক ৪২ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে (বিপৎসীমা- ১৫.২৫ মিটার)।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী জাকির হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গত জুন মাসের শুরু থেকে প্রথম দফায় যমুনায় পানি বাড়তে থাকে। ১৮ জুন জেলার সবগুলো পয়েন্টেই বিপৎসীমা অতিক্রম করে এ নদীর পানি। ২৩ জুন থেকে পানি কমতে শুরু করে। দ্বিতীয় দফায় ২৯ জুন থেকে আবারও পানি বাড়তে শুরু করে। এরপর ৩ জুলাই থেকে শুরু করে টানা সপ্তাহ যমুনার পানি কমতে থাকে। ২৩ জুলাই থেকে তৃতীয় দফায় বাড়তে শুরু করে যমুনার পানি। ৩০ ও ৩১ জুলাই পানি কমতে থাকার পর সোমবার (১ আগস্ট) হঠাৎ করে আবারও পানি বাড়তে শুরু করে।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. শফিকুল ইসলাম বলেন, টানা বর্ষণের কারণে যমুনায় পানি বাড়ছে। তবে বন্যার কোনো আশংকা নেই। বৃষ্টি কমলেই পানি কমতে শুরু করবে।

সূত্র: বাংলনিউজ

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন