১২ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

এক লাইনে দুই ট্রেন!

প্রকাশিত: ১ August ২০২২, ৮:১৭ pm | বিভাগ: রাজশাহী, রাজশাহী প্রতিদিন, শীর্ষ সংবাদ, সব খবর
এক লাইনে দুই ট্রেন!
বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক:

দু’টি ট্রেনই চলন্ত, স্টেশনের অদূরে একই লাইনে। গতি কম থাকায় মুখোমুখি দুই ট্রেন থেমে যায়। এর পরে একটি ট্রেন পিছু হটে অপরটিকে যেতে দেয়। ফলে অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পায় দু’টি ট্রেন ও ট্রেনের যাত্রীরা।

সোমবার (১ আগস্ট) রাজশাহী-রহনপুর রুটের শিতলাই রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে। তবে গতি কম থাকায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায় ট্রেন দুটি।

শিতলাই রেলওয়ে স্টেশনের মাস্টার আব্দুল মতিনের বরাত দিয়ে রাজশাহী রেলওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক আনিসুজ্জামান জানান, সকাল পৌনে ১০টার দিকে কমিউটার এক্সপ্রেস ও মহানন্দা এক্সপ্রেসের মধ্যে এই ঘটনা ঘটে। তবে ঈশ্বরদী থেকে ছেড়ে আসা রহনপুরগামী কমিউটার এক্সপ্রেস ট্রেনটি এক নম্বর লাইন ধরে স্টেশনে ঢুকছিল। ওই সময় একই লাইনে রহনপুর থেকে থেকে ছেড়ে আসা খুলনাগামী মেইল ট্রেন মহানন্দা এক্সপ্রেস ঢুকে পড়ে। ওই সময় দুটি ট্রেনেরই গতি কম ছিল। পরে পিছু হটে ২ নম্বর লাইন দিয়ে কমিউটার এক্সপ্রেস বেরিয়ে যায়।

পশ্চিমাঞ্চল রেলের জেনারেল ম্যানেজার অসীম কুমার তালুকদার জানান, শিতলাই রেলওয়ে স্টেশনে খুব কম ট্রেন যায়। প্ল্যাটফর্ম লাইনটা সাধারণত নিরাপদ রাখা হয়। আউট সাইড করে আরেকটি ট্রেন ঢুকানো হয়। এখানে একটি ট্রেন প্ল্যাটফর্ম লাইনে থাকার পরও আরেকটি ট্রেন সামান্য ঢুকে পড়েছিল। পরে একটি ট্রেন পেছনে এনে আউট সাইড দিয়ে বের করে দেওয়া হয়।

তিনি আরও বলেন, এখানে ট্রেন চালক সিগন্যাল অমান্য করেছিলেন, নাকি স্টেশন মাস্টারের গাফিলতি ছিল তা তদন্ত করে বের করা হবে। দায়ীদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন