১২ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

১৫ আগস্টের কুশীলবদের বিচার দাবি নগর আ.লীগের

প্রকাশিত: ২ August ২০২২, ৮:৪৭ pm | বিভাগ: রাজশাহী, রাজশাহী প্রতিদিন, সব খবর
১৫ আগস্টের কুশীলবদের বিচার দাবি নগর আ.লীগের
বিজ্ঞাপন

গ্রীনসিটি ডেস্ক:

পঁচাত্তরের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার নেপথ্যের কুশীলবদের চিহ্নিত করে বিচারের দাবি জানিয়েছে রাজশাহী মহানগর আওয়ামী লীগ।

এই দাবি জানিয়ে আজ মঙ্গলবার (২ আগস্ট) দুপুরে রাজশাহী জেলা প্রশাসক (ডিসি) মো. আবদুল জলিলের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর এই স্মারকলিপি জমা দেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের নেতারা।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার, সহ-সভাপতি শাহীন আকতার রেনী, অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, মাহফুজুল আলম লোটন, বদরুজ্জামান খায়ের, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আজাদ, আহাসানুল হক পিন্টু, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রবিউল আলম রবি, যুব ও ক্রীড়া সম্পাদক মকিদুজ্জামান জুরাত, উপ-দপ্তর সম্পাদক পঙ্কজ দে, উপ-প্রচার সম্পাদক সিদ্দিক আলম, সদস্য আশরাফ উদ্দিন খান, সৈয়দ মন্তাজ আহমেদ, ০৪ নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হিমাদ্রি প্রসাদ রায় লিটন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক সভাপতি রাশেদুল ইসলাম রাঞ্জু প্রমুখ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন