১০ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

সাময়িকভাবে রুয়েটের ভিসির দায়িত্ব পেলেন ড. সাজ্জাদ হোসেন

প্রকাশিত: ৬ August ২০২২, ৬:৫৩ pm | বিভাগ: শিক্ষা, সব খবর
সাময়িকভাবে রুয়েটের ভিসির দায়িত্ব পেলেন ড. সাজ্জাদ হোসেন
বিজ্ঞাপন

গ্রীনসিটি ডেস্ক:

অতিরিক্ত দায়িত্ব হিসেবে সাময়িকভাবে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ভিসির দায়িত্ব দেওয়া হয়েছে অধ্যাপক ড. মো. সাজ্জদ হোসেনকে।

বুধবার (৩ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, বৃত্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় শাখার উপসচিব রোখছানা বেগম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ভাইস চ্যান্সেলরের পদ শূন্য হওয়ায় পরবর্তী ভাইস চ্যান্সেলর নিযুক্ত না হওয়া পর্যন্ত রুয়েটের জ্যেষ্ঠতম অধ্যাপক ও ডিন, ড. সাজ্জাদ হোসেনকে সাময়িকভাবে ভিসির দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি গ্রেড-১ হিসেবে এ বিশ্ববিদ্যালয়ের দৈনন্দিন প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম পরিচালনার মর্মে সাময়িকভাবে ডিনের দায়িত্বের পাশাপাশি ভাইস চ্যান্সেলরের অতিরিক্ত দায়িত্ব পালন করবেন। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হলো।

সাজ্জাদ হোসেন অ্যাপলাইড সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিজ অনুষদের ডিন।

বাংলানিউজ

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন