১২ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

নগরীর পতিত জমিতে গাছ লাগানোর আহ্বান আরএমপি কমিশনারের

প্রকাশিত: ১১ August ২০২২, ৫:০৮ pm | বিভাগ: রাজশাহী, রাজশাহী প্রতিদিন, সব খবর
নগরীর পতিত জমিতে গাছ লাগানোর আহ্বান আরএমপি কমিশনারের
বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী মহানগরীকে সবুজে শোভিত করতে এবং বাংলাদেশের পরিবেশ রক্ষায় বিভিন্ন ফলজ, বনজ ও ভেষজ গাছের চারা রোপণের উপর গুরুত্বারোপ করেন। সেই সাথেনগরীর কোন পতিত জমি ফেলে না রেখে গাছ লাগাতে ও গাছের যত্ন নিতে সকলকে আহবান জানিয়েছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কমিশনার মো. আবু কালাম সিদ্দিক।

আজ বৃহস্পতিবার (১১ আগস্ট) দুপুরে আরএমপির উদ্যোগে পবা থানা এলাকায় প্রধান অতিথি হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন পুলিশ কমিশনার। এ সময় বক্তব্য রাখতে গিয়ে আরএমপি কমিশনার সবার প্রতি এই আহ্বান জানান। এ সময় পবা থানার মদনহাটী এলাকায় বিভিন্ন জাতের ফলজ, বনজ ও ভেষজ গাছের চারা রোপন করেন।

গত ৫ জুন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রাজধানীতে তাঁর সরকারি বাসভবন গণভবন চত্বরে নিম, জাম ও শিমুল গাছের চারা রোপণের মাধ্যমে ‘জাতীয় বৃক্ষরোপণ অভিযান-২০২২’ এর উদ্বোধন করেন।
এবার জাতীয় বৃক্ষরোপণ অভিযানের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘বৃক্ষমেলা প্রকৃতি-প্রতিবেশ, আগামী প্রজন্মের টেকসই বাংলাদেশ।
জাতীয় বৃক্ষরোপণ অভিযান-২০২২ এর সাথে সামঞ্জস্য রেখে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আজ ১১ আগস্ট ২০২২ সকালে আরএমপি’র শাহমখদুম ক্রাইম বিভাগের পবা থানা এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি-২০২২ এর উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো: মজিদ আলী বিপিএম, উপ-পুলিশ কমিশনার (সদর) মো: সাইফুদ্দিন শাহীন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো: রফিকুল আলম ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (শাহমখদুম) মো: নূরে আলম, পবা থানার অফিসার ইনচার্জ মো: ফরিদ হোসেন-সহ আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তারা।
পর্যায়ক্রমে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের আওতাধীন সকল থানা ফাঁড়ি এলাকায় আরএমপি’র উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২২ পালিত হবে।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন