১২ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

তথ্যমন্ত্রীর সঙ্গে রাসিক মেয়রের সাক্ষাৎ

প্রকাশিত: ১৩ August ২০২২, ৫:২৯ pm | বিভাগ: রাজশাহী, রাজশাহী প্রতিদিন, সব খবর
তথ্যমন্ত্রীর সঙ্গে রাসিক মেয়রের সাক্ষাৎ
বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীতে সফররত তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি ও তাঁর সহধর্মিনীর সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন ও মেয়রপত্নী রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেনী।

শুক্রবার (১২ আগস্ট) দুপুরে রাজশাহী সার্কিট হাউসে এই সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। রাজশাহী সিটি কর্পোরেশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সাক্ষাৎকালে সেখানে উপস্থিত ছিলেন,  রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য ডা. মনসুর রহমান, রাজশাহী বিভাগীয় কমিশনার জি এস এম জাফরউল্লাহ্, রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল, রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দারাসহ অন্যান্য নেতৃবৃন্দ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন