১২ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

রাজশাহীতে ছিনতাইকারী আটক, মোটরসাইকেল জব্দ

প্রকাশিত: ১৩ August ২০২২, ৫:৩৭ pm | বিভাগ: রাজশাহী, রাজশাহী প্রতিদিন, সব খবর
রাজশাহীতে ছিনতাইকারী আটক, মোটরসাইকেল জব্দ
বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী নগরীতে এক ছিনতাইকারীকে আটক করেছে শাহমখদুম থানা পুলিশ। এসময় আসামির কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করে।

আটককৃত মো: রায়হান ইসলাম (২২)। সে রাজশাহী নগরীর শাহমখদুম থানার নওদাপাড়ার মৃত রমজান আলীর ছেলে।

আজ শনিবার আরএমপির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, রাজশাহী নগরীর বোয়ালিয়া মডেল থানার শিরইল মঠপুকুরের মো: তারিকুল ইসলাম গত ১২ আগস্ট রাতে শ্বশুর বাড়ি মোহনপুর হতে মোটরসাইকেলে তার স্ত্রীকে সাথে নিয়ে বাড়ি ফিরছিলেন। রাত পৌনে ৯ টায় শাহমখদুম থানার ভুগরইল মোড়ে পৌঁছালে, দুইজন ছিনতাইকারী একটি মোটরসাইকেল দ্রুত গতিতে এসে তার স্ত্রীর হাতে থাকা ভ্যানেটি ব্যাগ ছিনিয়ে নিয়ে পালানোর সময় আসামিরা সেখানে মোটরসাইকেল নিয়ে পরে যায়। ঘটনার সময় ঐ এলাকায় ডিউটিরত শাহমখদুম থানা পুলিশ স্থানীয় লোকজনের সহায়তায় মো: রায়হান ইসলামকে আটক করে কিন্তু তার সহযোগী কৌশলে পালিয়ে যায়।

এসময় তার কাছ থেকে ছিনতাইকৃত ভ্যানাটি ব্যাগটি উদ্ধার করে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়।

পলাতক আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে এবং আটককৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানানো হয়।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন