১২ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

আরএমপিতে দুই অতিরিক্ত পুলিশ কমিশনারের যোগদান

প্রকাশিত: ২৯ August ২০২২, ৬:০৪ pm | বিভাগ: রাজশাহী, রাজশাহী প্রতিদিন, সব খবর
আরএমপিতে দুই অতিরিক্ত পুলিশ কমিশনারের যোগদান
বিজ্ঞাপন
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার পদে যোগদান করেন দুই পুলিশ কর্মকর্তা। আজ সোমবার আরএমপি সদরদপ্তরে তারা যোগদান করেন।
এসময় আরএমপি’র সম্মানিত পুলিশ কমিশনার মো: আবু কালাম সিদ্দিক সদ্য যোগদানকৃত কর্মকর্তাদ্বয়কে ফুলেল শুভেচ্ছা জানিয়ে স্বাগত জানান।
কর্মকর্তারা হলেন, অতিরিক্ত ডিআইজি বিজয় বসাক, বিপিএম, পিপিএম (বার), তিনি অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ঢাকায় পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন এবং অতিরিক্ত ডিআইজি মো: ফারুক হোসেন, তিনি বিশেষ শাখা (এসবি) ঢাকায় পুলিশ হিসেবে কর্মরত ছিলেন।
এসময় আরও উপস্থিত ছিলেন শাহমখদুম ক্রাইম বিভাগের উপ-পুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মুহাম্মদ সাইফুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (সদর) মো: সাইফউদ্দীন শাহীন-সহ আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তারা।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন